শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দাউদকান্দিতে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা নিহত

প্রকাশ: ১ মে ২০২৩, ৮:৪৮ অপরাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ন
দাউদকান্দিতে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা নিহত

রবিবার (৩০ এপ্রিল) আনুমানিক রাত আটটায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান। এদিকে, ঘটনার পর গৌরীপুর বাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে।

হাসপাতালে মৃত জামালের স্ত্রী পপি আক্তার বলেন, তাদের বাড়ি দাউদকান্দির গৌরিপুর গ্রামে। জামালের বাবার নাম মৃত বজলুল হক। জামাল তিতাস থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। রাতে বাসা থেকে গৌরিপুর বাজার মসজিদে এশার নামাজ পড়তে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে। আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে পরে ঢাকা মেডিকেলে নেয়া হয়। এলাকায় রাজনৈতিক কোন্দল থেকে এই হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়েছে। ময়নাতদনন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এমন খবর শুনেছি। ঘটনার পর থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে।