শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যা: ৫ আসামির ফাঁসির আদেশ

প্রকাশ: ২ মে ২০২৩, ১১:১৩ অপরাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ২:২১ পূর্বাহ্ন
কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যা: ৫ আসামির ফাঁসির আদেশ

মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে ২ আসামি উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জাকির, ইলিয়াস, কামাল, নয়ন ও জামাল। তারা সবাই কুমিল্লার সদর উপজেলা শহরের বাসিন্দা। এদের মধ্যে নয়ন, কামাল ও জামাল পলাতক রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাকির হোসেন জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ২০১০ সালে ৮ অক্টোবর সদর উপজেলার বারোপোড়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফারুক আজম পরদিন ৯ অক্টোবর বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।