শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হাতিয়ায় ভেঙে পড়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা

প্রকাশ: ৫ মে ২০২৩, ১:১৬ পূর্বাহ্ন আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
হাতিয়ায় ভেঙে পড়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা
জানা গেছে, হাতিয়া উপজেলায় বছরের পর বছর ধরে উপজেলা শিক্ষা অফিসারের পদটি শূণ্য থাকায় সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন।


অভিযোগ রয়েছে, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান হাতিয়া উপজেলায় ২০১৬ সালের ০১ জুন সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর তার নিজস্ব ক্লাস্টারে কৈফিয়ত তলবের নামে অর্থ আদায় এবং অনুপস্থিত শিক্ষকদের অনৈতিকভাবে উপস্থিতি নিশ্চিতকরণসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ২০২২ সালের ডিসেম্বর মাসে কামরুল হাসান উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব পান। উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পর থেকে বেপরোয়া অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি।

সরেজমিন দ্বীপের প্রত্যন্ত অঞ্চলের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ঘুরে জানা গেছে, বিদ্যালয়ে শিক্ষকদের বেশিরভাগই অনুপস্থিত থাকেন। কোন কোন বিদ্যালয়ে দু-একজন শিক্ষক হাজির হলেও দুপুর ২টার আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন তারা। শিক্ষকদের অনুপস্থিতিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও কিছুক্ষণ খেলাধুলা করে পরে পড়ালেখা ছাড়াই বাড়ি ফিরে যান। এভাবে একটা সময় অনেক শিক্ষার্থীই লেখাপড়ার প্রতি মনোযোগ হারিয়ে বিদ্যালয় থেকে ঝড়ে পড়ে শিশু শ্রমে জড়িয়ে পড়ছেন। বিদ্যালয়ে হাজির না হয়ে উপজেলা শিক্ষা অফিসকে ম্যানেজ করে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকান্ডের অর্থ লুপে নেওয়ার অভিযোগও ওঠে এসেছে একাধিক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আর এসব অনিয়মের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের নাম ওঠে এসেছে।

উপজেলার হাজি লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দাস ও বিদ্যালয়ের অপর ৫ সহকারি শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অনুপস্থিত, শিক্ষার্থী সংখ্যা কম, উন্নয়নমূলক কাজের অর্থ আত্মসাতসহ নানা অভিযোগের সত্যতা পেয়ে সকল শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না মর্মে পৃথক পৃথকভাবে স্মারক নম্বর বিহীন কৈফিয়ত তলব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। শিক্ষকরা ওই কৈফিয়তের সন্তোসজনক কোন জবাব দিতে ব্যর্থ হলে মোটা অংকের ঘুষের বিনিময়ে কৈফিয়ত তলবের বিষয়টি ধামাচাপা দিয়ে দেন শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান।

অভিযোগ ওঠে, এরআগে সহকারী উপজেলা শিক্ষা অফিসার থাকাকালীন ২০২২ সালের ১০ মার্চ উপজেলার নলচিরা ছিদ্দিকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম নলচিরা আলহাজ¦ মফজলের রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০২১ সালের ০৪ ডিসেম্বর মধ্য চর আমানুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ গত দেড় বছরে অর্ধশতাধিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষকদের অনুপস্থিতি, শিক্ষার্থীর সংখ্যা কম, বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম পেয়ে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে স্মারক বিহীন কৈফিয়ত তলব করে করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের ঘুষ গ্রহনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি কামরুল হাসান।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান রাজনৈতিক চত্রছায়ায় থেকে এখানে দাপটের সঙ্গে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছেন। তার বাড়ি পাশের জেলা লক্ষ্মীপুরে হওয়ায় তিনি বেশিরভাগ সময় কর্মস্থলে উপস্থিত না থেকে বাড়িতে অবস্থান করেন। কামরুল হাসান সহকারী শিক্ষা অফিসার থাকাকালীন চতুর্থ শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় বিজ্ঞান প্রশিক্ষণ চলাকালীন প্রথম ব্যাচে ১১জন ও দ্বিতীয় ব্যাচে ১০জন শিক্ষককে অনৈতিকভাবে সুবিধা নিয়ে দুইবার করে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ করে দেন। এমনকি পিটিআই’তে প্রশিক্ষণ নিচ্ছেন এমন শিক্ষকদেরও ওই প্রকল্পে প্রশিক্ষণের সুযোগ করে দেন। এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করা হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

শিক্ষক নেতাদের ভাষ্য মতে উপজেলা শিক্ষা অফিসারের এসব অনিয়ম ও দুর্নীতির প্রধান সহযোগী হিসেবে কাজ করছেন উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী মো. মিরাজ উদ্দিন। ২০২০-২০২১ অর্থবছরে হিসাব সহকারী মিরাজ উদ্দিনের বোন পূর্ব মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুম্মান আরা বেগমকে নিয়ম বর্হিভূতভাবে শ্রান্তি বিনোদন ভাতা বাবদ ৬ (ছয়) মাসের মধ্যে দুইবার প্রদান করা হয়। এছাড়া উপজেলা শিক্ষা অফিসার ও হিসাব সহকারীকে ম্যানেজ করে একজন শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি একটি কলেজে চাকুরি করে অর্থ উপার্জনের নজির রয়েছে। তাদের বিরুদ্ধে রয়েয়ে বিদ্যালয়ে পুরাতন ভবন নিলামে অনিয়মের অভিযোগ। এত অনয়িম-দুর্নীতির পরও রাজনৈতিক চত্রছায়ায় পার পেয়ে যাচ্ছেন তারা। যত দূত সম্ভব, এই দুর্নীতিবাজ শিক্ষা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এখানে পুর্ণাঙ্গ উপজেলা শিক্ষা অফিসারকে পদায়ন করার দাবি জানান শিক্ষক নেতারা।

সরেজমিন উপজেলার হরণী আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গেলে বিদ্যালয়ের অভিভাবকরা জানান, এখানে কোন পড়ালেখাই হয় না। শিক্ষকরা আসেন তাদের মনমতো, বিদ্যালয়ে বসে বসে ঘুমান, একে-অপরের মাথায় উকুন দেখে সময় পার করেন। আবার দুপুরের আগে বিদ্যালয় বন্ধ করে বাড়ি চলে যান। এসব ঘটনার কোন প্রমাণ আছে কিনা কিংবা উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন কিনা, এমন প্রশ্নে স্থানীয়রা একটি ছবি বের করে দেন। ওই ছবিতে দেখা গেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিবরা রানী দাস শ্রেণী কক্ষে বসে বসে টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ ৬জন শিক্ষকের কেউ না কেউ প্রতিদিন অনুপস্থিত থাকেন। ওই বিদ্যালয়ে কাগজে-কলমে ২৪০জন শিক্ষার্থী থাকলেও নিয়মিত উপস্থিত থাকেন ৩০ থেকে ৪০জনের মধ্যে।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রেহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ছোট দেইল এ হালিম সরকারি প্রাথমিক বিদ্যালয় হৈকবাঁধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ম্যাপাশ্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাকছুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর ইশ^ররায় হালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর কৈলাশ তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ-পশ্চিম চর ঈশ^ররায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বোয়ালিয়া জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য বোয়ালিয়া হরকুমার দাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর চর ঈশ^ররায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে একই অবস্থা দেখা গেছে।

উপজেলার সচেতন মহলের দাবি, এই উপকূলীয় উপজেলার প্রায় ৯৫ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার নাজুক পরিস্থিতি বিরাজ করছে। যাহা এখনই হস্তক্ষেপ না করলে দ্বীপের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।

অভিযুক্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল হাসান তাঁর বিরুদ্ধে ওঠে আসা অভিযোগ অস্বীকার করে বলেন, এটা একটা দ্বীপ এলাকা। এখানে নিয়মিত বিদ্যালয়গুলো মনিটরিং করা কষ্টসাধ্য, তার ওপর আমাদের ৮জন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পোস্টের জায়গায় রয়েছেন ২জন অফিসার। এরমধ্যেও আমরা শিক্ষার মান বজায় রাখতে চেষ্টা করে যাচ্ছি। কিছু লোককে শিক্ষা নিয়ে অনিয়মের সুযোগ না দেওয়ায় তারাই আমার বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে বেড়াচ্ছে।

জেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম হাতিয়া উপজেলার ৯০ শতাংশ বিদ্যালয়ে শিক্ষার মান সন্তোসজনক নয় স্বীকার করে বলেন, আমাদের লোকবল সংকট রয়েছে, সেখানে উপজেলা শিক্ষা অফিসারসহ আরো ৬টি অফিসার পদ খালি রয়েছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার সংকটের কারণে নিয়মিত বিদ্যালয়গুলো মনিটরিং করা যায় না। এই সুযোগে কিছু শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। আবার কেউ কেউ বিদ্যালয়ে আসলেও দুপুর হলেই বিদ্যালয় বন্ধ করে বাড়ি চলে যান। আমি ব্যক্তিগতভাবে জুম মিটিং এর মাধ্যমে এখান থেকে মনিটরিং করার চেষ্টা করি। কিন্তু সব সময় সব বিদ্যালয়কে নজরে রাখা সম্ভব হয় না। আমরা এ সংকট নিরসনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি। আশা করছি শীঘ্রই এ সমস্যা সমাধান করা হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির বিষয়ে এই কর্মকর্তা বলেন, ওই অফিসারের বিরুদ্ধে আমার কাছে কিছু অভিযোগ এসেছে। আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।