শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো নোবিপ্রবি ছাত্রলীগ

প্রকাশ: ৫ মে ২০২৩, ২:০৪ পূর্বাহ্ন আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ন
কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো নোবিপ্রবি ছাত্রলীগ

বুধবার  (৩ মে ) 'কৃষক বাঁচলে বাঁচবে দেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে নোবিপ্রবি  ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী নজরুল ইসলাম নাঈম নেতৃত্বে দরিদ্র  কৃষক মোতালেব মিয়ার ৬০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

এ সময় প্রধানমন্ত্রী ও নোবিপ্রবি ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কৃষক মোতালেব মিয়া   বলেন, ‘ শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম আমরা। এমন সংকটে আমাদের পাশে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নোবিপ্রবি ছাত্রলীগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

দরিদ্র কৃষকদের ধান কাটা এবং বাড়িতে পৌঁছে দেওয়া প্রসঙ্গে নোবিপ্রবি শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী নেতা নজরুল ইসলাম নাঈম বলেন ,আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে  বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি  ও সাধারণ সম্পাদক  দিকনির্দেশনায় এ ধানকাটা কর্মসূচি৷ এরই ধারাবাহিকতায় আমরা নোবিপ্রবি ছাত্রলীগের পক্ষ থেকে  গরীব কৃষকদের ধান কেটে ঘরে তুলতে সাহায্য করেছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। এ কাজে সার্বিক সহোযোগিতা করছেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের  সিনিয়র সহ-সভাপতি ও নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট  শিহাব উদ্দিন শাহিন।

উল্লেখ্য, এর আগে গত ২৪ এপ্রিল ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।