মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মুন্সিগঞ্জের শিমুলিয়ায় পারের অপেক্ষায় পাঁচ শতাধিক যানবাহন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ৮:০৫ অপরাহ্ন আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
মুন্সিগঞ্জের শিমুলিয়ায় পারের অপেক্ষায় পাঁচ শতাধিক যানবাহন

শুক্রবারের মতো আজও সকালে সাহরির পর পার হওয়ার জন্য ঘাটে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। তাই সকালবেলায় মানুষের ভিড় জমে যায়। কিন্তু লঞ্চ চালু হওয়ার পর ঘাটে এই মুহূর্তে মানুষের তেমন একটা চাপ নেই।

এর আগে গতকাল শুক্রবার বৈরী আবহাওয়ার কারণে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হওয়ার রাত ৯টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ ভোর থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, সকালে লঞ্চ শুরু হওয়ার আগে মানুষের চাপ ছিল। লঞ্চ শুরু হওয়ার পর সেই চাপ এখন আর নেই।

তবে ঘাটে পারের অপেক্ষায় পাঁচ শতাধিক ছোট যানবাহন রয়েছে। শিমুলিয়া ঘাট থেকে ১০টি ফেরি চলাচল করছে বলে জানান সহকারী ব্যবস্থাপক।