ক্রেমলিনে হামলার পেছনে কারা জড়িত

ক্রেমলিনের আকাশে উড়ে আসা দুটি ড্রোন ভূপাতিত করে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। রুশ কর্মকর্তাদের ভাষ্য, ওই সময় তার ক্রেমলিনের ভেতরে তার বাসভবনে ছিলেন না পুতিন। খবর বি
বিসির।
বৃহস্পতিবার (৪ মে) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ হামলার পরিকল্পনা করেছে ওয়াশিংটন ও ইউক্রেন তা বাস্তবায়ন করেছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
এ অভিযোগ অস্বীকার করে ইউক্রেনও পাল্টা মন্তব্য ছুড়ে দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ক্রেমলিনে হামলার ঘটনাটি রাশিয়ার সাজানো। ইউক্রেন এমন কোনো হামলা চালায়নি।
এরই মধ্যে রুশ কর্মকর্তা ইউক্রেনের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা নেয়ার’ হুঁশিয়ারি দিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাতে কিয়েভ, জাপোরিশা ও ওডেসাসহ বেশ কটি ইউক্রেনীয় শহরের ওপর হামলা ও বিস্ফোরণের খবর এসেছে।
ক্রেমলিনের নিরাপত্তা ব্যবস্থা ‘ব্যর্থ’?
লন্ডনভিত্তিক রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের অধ্যাপক মাইকেল ক্লার্ক বলছেন, কিয়েভ যদি এ হামলা চালিয়ে থাকে তাহলে তা হবে ‘চরম বিস্ময়কর’ ও ‘মস্ত বড় বোকামি’- যাতে এ যুদ্ধে তাদের পরাজয়ই ত্বরান্বিত হবে।
তিনি বলেন, ‘কারণ রাশিয়ার ভেতরে এ ধরনের আক্রমণ চালালে ইউক্রেন ‘পশ্চিমা সমর্থন হারাবে ও পশ্চিমা সমর্থন হারালে এ যুদ্ধেও তারা হারবে।’
বিবিসির বিশ্লেষক উইল ভারনন মস্কো থেকে জানিয়েছেন, এ ড্রোন যদি সত্যিই পুতিনকে টার্গেট করে চালানো হয়ে থাকে তাহলে এটা ক্রেমলিনের জন্য অত্যন্ত লজ্জার বিষয়, এবং বলতে হবে যে তাদের কড়া নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হয়েছে।
তবে এ ঘটনার পর মস্কো কী জবাব দেয় ও কীভাবে দেয়- সেটাই প্রশ্ন বলে মন্তব্য করেছেন এই বিশ্লেষক।
মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী ও সিআইএ কর্মকর্তা মিক মালরয় বলেন, এটা হত্যাপ্রচেষ্টা হওয়ার সম্ভাবনা কম কারণ পুতিনের গতিবিধির ওপর গভীরভাবে নজর রাখে ইউক্রেন। সেই সঙ্গে তখন মস্কোয় ছিলেন না তিনি।
তিনি আরো বলেন, রাশিয়া হয়তো প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর আক্রমণ চালানোর জন্য একে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে। যে চেষ্টা তারা আগেও করেছে মস্কো।

