মিঠাপুকুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

সরেজমিনে গিয়ে দেখা যায়, মন্দিরের কালী, শীব এবং শিতলী প্রতিমার মাথা ভেঙে রেখে গেছে দুষ্কৃতকারীরা। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও আবু হাসান মিয়া ছাড়াও মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান। পুলিশের পক্ষ থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অন্যদা চন্দ্র বর্মণ বলেন, কে বা কাহারা প্রতিমা ভেঙে দিয়েছেন আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
পূজা উদযাপন কমিটির মির্জাপুর ইউনিয়ন সভাপতি বিনয় কৃষ্ণ মন্ডল বলেন, উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে আসার কথা রয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

