মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নাকে অস্ত্রোপচার, অবসাদে ভুগেন প্রিয়াঙ্কা

প্রকাশ: ৭ মে ২০২৩, ২:০৪ পূর্বাহ্ন আপডেট: ১৪ নভেম্বর ২০২৫, ২:১২ পূর্বাহ্ন
নাকে অস্ত্রোপচার, অবসাদে ভুগেন প্রিয়াঙ্কা

চিকিৎসকদের পরামর্শ মতো নাসা গহ্বর থেকে পলিপ সরানোর জন্য একটি অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। তারপর থেকে চোখমুখে পরিবর্তন হতে শুরু করে। একের পর এক ছবি হাতছাড়া হয় তার। আবার কিছু ক্ষেত্রে এমনও হয়েছে, যেখানে নায়িকার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার সেখানে তাকে পার্শ্বচরিত্র দেওয়া হয়। কর্মজীবন এক কথায় টালমাটাল হয়ে গিয়েছিল। সেই অবস্থায় প্রায় অবসাদে ভুগতে থাকেন বলেও জানান তিনি।

সম্প্রতি স্পাই-থ্রিলার ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর প্রচারের জন্য এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে তিনি আরো জানান, অপর একটি অস্ত্রোপচার করানোর পর সমস্যার সমাধান হয়। সেই সময় প্রিয়াঙ্কার সঙ্গে অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন তার বাবা অশোক চোপড়া। তিনি থাকার কারণেই নাকি মনে জোর পেয়েছিলেন বলে জানান প্রিয়াঙ্কা।