সাড়ম্বরে রাজা তৃতীয় চার্লসের অভিষেক

শনিবার (৬ মে) সাত দশকের মধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মাথায় রাজমুকুট পরেন চার্লস (৭৪)। ব্রিটেনের স্থানীয় সময় সকাল ১১টায় ক্যান্টাবুরির আর্চবিশপের নেতৃত্বে রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হয়। খবর বিবিসির।
গত ৭০ বছর ধরে ব্রিটেনের রাজমুকুটের উত্তরাধিকারী হিসেবে জীবন কাটিয়ে অবশেষে মুকুট পরতে চলেছেন চার্লস। এই অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে কয়েক হাজার অতিথির পাশাপাশি আশপাশে সেন্ট্রাল লন্ডনের রাস্তাগুলোতে উপস্থিত থাকবেন প্রজারা।
গত সেপ্টেম্বরে রানি এলিজাবেথ প্রয়াত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন চার্লস। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে ৩৬০ বছরের পুরনো সেইন্ট এডওয়ার্ডের মুকুট মাথায় পরানোর এবং চতুর্দশ শতাব্দীর রাজসিংহাসনে বসার মাধ্যমে ব্রিটেনের প্রবীণতম রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন তিনি।

