ইউক্রেনের ৪৫ সেনাকে মুক্তি দিল রাশিয়া

তারা জানায়, বন্দিবিনিময় চুক্তির আওতায় শনিবার তাদের এ সেনা সদস্যদের রাশিয়ার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। খবর আনাদোলুর
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরে ইউক্রেনে আটক ৩ রুশ পাইলট মুক্তি পেয়েছেন। কিয়েভের সঙ্গে ব্যাপক আলোচনার পর ওই তিন পাইলটকে বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি দিয়েছে ইউক্রেন।
প্রসঙ্গত, মুক্তিপ্রাপ্ত সেনা সদস্যদের ৪২ পুরুষ এবং তিনজন নারী। তারা সবাই আজভ ব্রিগেডের সদস্য ছিলেন। ৯ বছর আগে সেনাবাহিনীর এ ব্রিগেডটি প্রতিষ্ঠা করে ইউক্রেন।

