শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আগুন, নিহত ১

প্রকাশ: ৮ মে ২০২৩, ৯:১৭ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আগুন, নিহত ১

রবিবার (৭ মে) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামি (১৭) উপজেলার ছুটফা গ্রামের শোকর শেখের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক জানান, শহর থেকে একটি মোটরসাইকেলে তিন কিশোর বাড়ি ফিরছিলেন। ওই সড়কের সোনাশুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই আরোহী জামি মারা যান। এ সময় আহত হাসান (১৭) ও তাজিম (১৮) আহত হয়।