মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ওয়ানডে সিরিজ জয় অসম্ভব কিছু নয়

প্রকাশ: ৯ মে ২০২৩, ১১:০২ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
ওয়ানডে সিরিজ জয় অসম্ভব কিছু নয়

এছাড়া দর্শকরা টিভিতে সরাসরি ম্যাচ উপভোগ করতে না পারলেও তাদের হতাশ করেনি আইসিসি। কারণ ইংল্যান্ডের এসেক্সের চেমসফোর্ড মাঠে ম্যাচটি বাংলাদেশের কোনও টিভি চ্যানেল দেখাচ্ছে না। টেলিভিশনের পর্দায় না হলেও বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইসিসি টিভি’ ম্যাচটি দেখানোর ব্যবস্থা করেছে। ব্যক্তিগত ইমেইল আইডির মাধ্যমে আইসিসি ফ্যান অ্যাকাউন্ট খুলে তিন ম্যাচের এই সিরিজ দেখা যাবে।

এদিকে, টাইগারদের জন্য ইংল্যান্ডের বর্তমান কন্ডিশনটা একটু জটিল। গত ১ মে দেশ ছাড়লেও একদিন অনুশীলন করতে পেরেছে তামিম বাহিনী। এরপর দিনগুলোতে ছিল বৃষ্টির আনাগোনা। যাইহোক সবকিছু মিলিয়ে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রস্তুতি নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন।

অন্যদিকে তামিম গনম্যাধ্যমে নিজের মনের কথা জানিয়েছেন, তিনি বলেছেন, আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এমন আবহাওয়াতে আমরা আগেও খেলেছি। এখানে ওয়ানডে সিরিজ জয়, অসম্ভব কিছু নয়।

এদিকে, এর আগে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এই সিরিজও জয় দিয়ে শুরু করতে চায় তামিম ইকবাল বাহিনী। সেই লক্ষ্যে নতুন টনিক নিয়ে মাঠে নামবেন টাইগার দলপতি।

ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে এবং দেখতে হবে কোন কম্বিনেশন আমাদের জন্য সহায়ক হবে। এশিয়া কন্ডিশনে আমরা একজন অতিরিক্ত স্পিনার নিয়ে খেলবো, কিন্তু ইংল্যান্ডের কন্ডিশনে আমরা স্বাভাবিকভাবে একজন অতিরিক্ত পেসার নিয়ে খেলব। ম্যাচ জিততে আমরা নিজেদের সেরাটা দেব। বিশ্বকাপের আগে আসন্ন কিছু সিরিজে আমরা নিজেদের খেলার ধরন নিয়ে কাজ করব।

এ পর্যন্ত আইরিশদের বিপক্ষে ১৩টি ওয়ানডে খেলেছে টাইগাররা। যেখানে ৯টিতে জয় ও ২টিতে হেরেছে বাংলাদেশ। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে প্রথম দেখায় জয় পেয়েছিল আয়ারল্যান্ড। এরপর ২০১০ সালে শেষবার বাংলাদেশকে হারিয়েছিলো আইরিশরা। এছাড়া আর কোনো ম্যাচে টাইগারদের বিপক্ষে কোনো প্রতিরোধ গড়তে পারেনি আয়ারল্যান্ড। সম্প্রতি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।