শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে বাসায় চুরি

প্রকাশ: ১০ মে ২০২৩, ৩:৩৫ পূর্বাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
নোয়াখালীতে খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে বাসায় চুরি
সোমবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের অনিল ঠাকুরের বাড়ির পিনাকেশ্বর মুখার্জির ঘরে এ চুরির ঘটনা ঘটে।

পিনাকেশ্বর মুখার্জির বড় ছেলে প্রবীর মুখার্জি জানান, সোমবার সন্ধ্যায় তাদের অজান্তে বসতঘর সংলগ্ন রান্না ঘরের জানালার কাঠ ভেঙ্গে সেখানে থাকা খাবারে নেশাদ্রব্য মিশিয়ে দেয় দুর্বৃত্তরা । রাত আনুমানিক সাড়ে ১০ টায় সে খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যে অচেতন হয়ে যায় পরিবারের সবাই। সকালে ঘুম থেকে উঠে ঘরের আলমারি, ওয়ারড্রব লন্ডভন্ড অবস্থায় দেখতে পায় তারা। ঘরের ভেতরে থাকা নগদ সাড়ে ৭ লক্ষ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট নিয়ে যায় চোরচক্র ।

মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় প্রবীর মুখার্জির বাবা পিনাকেশ্বর মুখার্জি, মা জোসনা মুখার্জি ও ছোট ভাইয়ের স্ত্রী পিংকি চক্রবর্তীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হেলাল উদ্দিন জানান, তাদের খাদ্য দ্রব্যের সাথে নেশা জাতীয় কিছু মেশানো ছিলো বলে আমরা ধারণা করছি। তাদের চিকিৎসা চলছে এবং তিনজনই আশংকামুক্ত আছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি জানতে পেরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীরা এখনো লিখিত অভিযোগ দেননি। তাদের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।