বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভাঙলো শান্ত-তাওহীদ জুটি , চাপে বাংলাদেশ

প্রকাশ: ১০ মে ২০২৩, ৪:০৭ পূর্বাহ্ন আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৪৬ পূর্বাহ্ন
ভাঙলো শান্ত-তাওহীদ জুটি , চাপে বাংলাদেশ

১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রানে দল যখন বিপর্যয়ে তখন নাজমুল শান্ত আর তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাড়ায় বাংলাদেশ। শান্ত ৬৬ বলে ৪৪ রান করে আউট হলে আবারো চাপে পড়ে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ মে) শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলছে টাইগাররা। চোটের কারণে চলতি সিরিজে নেই দেশের গতিময় তারকা পেসার তাসকিন আহমেদ। স্পিনার নাসুম আহমেদকে বাদ দিয়ে খেলানো হচ্ছে আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে।

পেস বোলার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে আজ ইংল্যান্ডের চেমসফোর্ডে খেলছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার তাইজুল ইসলাম।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।