বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সৌদির ক্লাবে চুক্তি নিয়ে কী বললেন মেসির বাবা

প্রকাশ: ১০ মে ২০২৩, ৯:১৮ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ন
সৌদির ক্লাবে চুক্তি নিয়ে কী বললেন মেসির বাবা

কিন্তু কোথায় যাবেন মেসি, এমন প্রশ্ন যখন সমর্থকদের মনে তখনই গুঞ্জন রটলো সৌদি আরবের আরেক ক্লাবে যাচ্ছেন তিনি।খবর এএফপির।

বার্তা সংস্থা এএফপি দাবি করছে, সৌদি ক্লাবে বড় অঙ্কের চুক্তি সেরে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আগামী মৌসুমে বিশ্বকাপ জয়ীর খেলার নিশ্চয়তাও দিচ্ছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্র বলেছেন, ‘মেসি চুক্তি সেরে ফেলেছেন। আগামী মৌসুমে সৌদি আরবেই তিনি খেলবেন।’

বিশ্বজুড়ে যখন মেসির সৌদি যাওয়া নিয়ে হইচই চলছে, তখন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি স্পষ্টতই বলছেন, এএফপির প্রতিবেদনটি ভুল। একই সঙ্গে এও জানান, পিএসজির সঙ্গে নতুন করে কোনো চুক্তি করেনি।

হোর্হে মেসি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান। খবর মুন্দো ডেপোর্টিভো ও ফোর্বস।

হোর্হে মেসি তার স্ট্যাটাসে লেখেন, ‌আগামী মৌসুম জন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তিতে সম্মতি দেয়নি। লিওনেল মেসি চলতি মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ না হওয়ার আগ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিবে না। মৌসুম শেষ হওয়ার পর আমরা সমস্ত বিষয় বিবেচনা করে এবং বিশ্লেষন করে তারপরে সিদ্ধান্ত নিবো।

‘লিওনেল মেসিকে নিয়ে সবসময়ই গুজব ছড়ানো হয়, তবে সত্যটি কেবল একটিই এবং আমরা নিশ্চিত করতে পারি যে কারও সঙ্গে কোনো চুক্তি হয়নি। যুক্ত করেন মেসির বাবা।