বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শিরোপা পুনরুদ্ধার করলো আবাহনী

প্রকাশ: ১৪ মে ২০২৩, ৯:৪৭ পূর্বাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
শিরোপা পুনরুদ্ধার করলো আবাহনী

গত আসরে টানা তিনবারের চ্যাম্পিয়ন আবাহনীকে হতাশায় ডুবিয়ে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল শেখ জামাল। তবে পরের আসরেই শিরোপা পুনরুদ্ধার করল মোসাদ্দেক হোসেনের দল। সব মিলিয়ে ঢাকার শীর্ষ ক্লাব টুর্নামেন্টে ২২তম শিরোপা জিতল আবাহনী। ২০১৩-১৪ মৌসুমে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগে তাদের পঞ্চম শিরোপা এটি। আর কোনো দল জেতেনি একাধিকবার।

পুরো আসরে দারুণ পারফর্ম করা নাঈম শেখ জ্বলে উঠেছেন এ ম্যাচেও। চলতি লিগে একাদশতম পঞ্চাশ ছোঁয়া ইনিংসে খেলেছেন ৬৮ রানের ইনিংস। আরেক ওপেনার এনামুল হক করেছেন ৭২ রান। শেষ দিকে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান আফিফ হোসেন।

নিজেকে ছাড়িয়ে যাওয়া লিগে ১৬ ম্যাচে ১০ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৯৩২ রান করেছেন নাঈম। ২০১৮-১৯ মৌসুমে ৮০৭ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। প্রিমিয়ার লিগের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। গত আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এনামুল করেছিলেন ১ হাজার ১৩৮ রান।