নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

রোববার (১৪ মে) সকালে জেলা শহরের নিজ বাসভবন চেয়ারম্যান পার্কে
আনুষ্ঠানিকভাবে তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীদের হাতে এসব
ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এডভোকেট শিহাব উদ্দিন
শাহিন জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ভাতুষ্পুত্র ও সদর উপজেলা পরিষদের
সাবেক দুইবারের চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমানে নোয়াখালী জেলা আওয়ামী
লীগের সিনিয়র সহসভাপতি।
নোয়াখালী বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলসহ জেলার
২৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েকটি ক্লাবে মোট ৫ লাখ টাকার ক্রীড়া সামগ্রী
বিতরণ করেন শাহিন।
ক্রীড়া সামগ্রহী বিতরণকালে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল
মালেক উকিল হলের প্রভোস্ট প্রফেসর মেহেদী হাসান রুবেল, সদর উপজেলা আওয়ামী
লীগের সভাপতি আব্দুস জাহের, বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রী কলেজের
অধ্যক্ষ মো. এনামুল হক, সোনাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন
প্রমূখ উপস্থিত ছিলেন।
এডভোকেট শিহাব উদ্দিন
শাহিন বলেন, লেখাপড়ার জন্য সুস্বাস্থ্যের কোন বিকল্প নাই। তাই সুস্বাস্থ্য
গঠনে শিক্ষার্থীদের অবশ্যই নিয়মিত খেলাধুলা করতে হবে। তাদের খেলাধুলা
নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আমি যখন উপজেলা পরিষদের চেয়ারম্যান
ছিলাম তখন সদর উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ও ক্লাবে প্রতি বছর
ক্রীড়া সামগ্রী প্রদান করেছি। এখনো ব্যক্তিগত উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী দিয়ে আসছি। শিক্ষার্থী এবং যুব সমাজের
সুস্বাস্থ্য গঠনে আমার এই উদ্যোগ অব্যাহত থাকবে।

