শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী-২ আসনের এমপি মোরশেদ আলমকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশ: ১৫ মে ২০২৩, ৬:৪৪ পূর্বাহ্ন আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ন
নোয়াখালী-২ আসনের এমপি মোরশেদ আলমকে অবাঞ্ছিত ঘোষণা
গত শনিবার (১৩ মে) ঈদ পরবর্তী তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহমেদ চৌধুরী।

এতে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন বলেন, এমপি মোরশেদ আলম ফ্রিডম পার্টির সদস্য ছিলেন। এ ফ্রিডম পার্টির সদস্য থেকে সেনবাগ উপজেলা আওয়ামী লীগ মুক্তি চায়।
তিনি বলেন, এমপি মোরশেদ আলম বিএনপি নেতা তারেক জিয়াকে নিয়মিত টাকা পাঠান। তার সঙ্গে তৃণমূল আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিতে হলে সেনবাগে এমপি মোরশেদ আলমকে হটাতে হবে। তাই তাকে সেনবাগে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ব্যবসায়ী আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে আরও এগিয়ে নিতে হলে আওয়ামী লীগ সরকারকে আরও ক্ষমতায় থাকতে হবে। এমপি মোরশেদ আলম সেনবাগে যে কমিটিগুলো দিয়েছেন তাতে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হয়েছে। নেতাকর্মীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তাই এ কমিটি তৃণমূল আওয়ামী লীগ মানে না।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন শিহাব, সেনবাগ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর টিপু, সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী-২ (সেনবাগ-সেনাইমুড়ী) আসনের সংসদ সদস্য মোরশেদ আলম বলেন, আমাকে অবাঞ্ছিত ঘোষণা করার তারা কে? আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলছুট লোকজন এসব করাচ্ছেন। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এটা তারা মেনে নিতে পারছেন না বলেই এসব প্রপাগান্ডা চালাচ্ছেন।