বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২৬

প্রকাশ: ১৫ মে ২০২৩, ৮:৪৯ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ন
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২৬

জানা যায়, সেখানের মহাসড়কে একটি ট্রাক্টর ট্রেইলার ও ভ্যানের মধ্যে সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি হয়।

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, রাজ্যের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার থেকে আধা ঘণ্টার দূরত্বে দুটি গাড়ি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

তবে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌছে ট্রেইলার বহনকারী ট্রাকটিকে দেখতে পায়নি। তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে নাকি দুর্ঘটনায় সেও মারা গেছে তা তদন্তকারীরা নিশ্চিত নয়।

অন্যদিকে ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

সূত্র আরও জানায়, ভুক্তভোগী সবাই মেক্সিকান। তাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।