থাইল্যান্ডে নির্বাচনে গণতন্ত্রপন্থীদের অবিশ্বাস্য জয়

সোমবার (১৫ মে) সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রাপ্ত ৯৪ দশমিক ২ শতাংশ ফলাফলে দলটি নির্বাচনী এলাকায় ১১২ আসন এবং পার্টি তালিকায় ৩৮ আসন পায়। খবর ব্যাংকক পোস্টের।
এর পরের অবস্থানেই রয়েছে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পায়েটংটার্ন সিনাওয়াত্রার পিউ থাই পার্টি। দলটি নির্বাচনী এলাকায় জয় পেয়েছে ১১৩টি আসনে আর পার্টি তালিকায় জয় পায় ২৯টিতে।
পিউ থাই পার্টি বেশি আসন পাবে বলে হিসাব উঠে এসেছিল একাধিক জরিপে। অন্যদিকে সেনাসমর্থিত সরকারের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার নতুন দল ইউনাইটেড থাই নেশন পার্টির ভরাডুবি হয়েছে। দলটির অবস্থান পঞ্চম স্থানে। ওচার দল পেয়েছে মাত্র ২৩টি নির্বাচনী আসন এবং ১৩টি আসনে জয় পায় দলীয় তালিকায়।
ফলাফল থেকে জানা যায়, এমএফপির নেতা ৪১ বছর বয়সী পিটা লিমজারোয়েনরাতই হতে চলেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। রাজতন্ত্রের সমালোচনার শাস্তি ১৫ বছর নির্ধারণ করে পাস করা লেসে-ম্যাজেস্টি আইন এবং সামরিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবিতে আন্দোলন করে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে দলটি।
নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে গঠন করতে হবে জোট সরকার। এরই মধ্যে এমএফপিকে অভিনন্দন জানিয়েছে দ্বিতীয় অবস্থানে থাকা পিউ থাই পার্টির নেতা পায়েটংটার্ন সিনাওয়াত্রা। তিনি বলেন, জোট সরকার গঠনে তাঁর দল আলোচনার জন্য প্রস্তুত। পায়েটংটার্ন বলেন, তাঁরা আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এমএফপির এই জয়ে তাঁরাও খুশি। একসঙ্গে কাজ করতে চান
বলেও জানান তিনি।এর আগে অবশ্য জোট সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছিল এমএফপিও। দলটির নেতা পিটা লিমজারোয়েনরাত দুপুরে বলেন, মুভ ফরোয়ার্ড এবং অন্য বিরোধী দলগুলো নিয়ে একটি জোট সরকার গঠন করতে পারে পিউ থাই।

