লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা

ম্যাচের ১১তম মিনিটেই দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন বার্সার পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কি। প্রথম গোলের ৯ মিনিট পর বালদের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সলোনা। বিরতির আগে ম্যাচের ৪০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে বার্সেলোনার জয় প্রায় নিশ্চিত করে ফেলেন লেভানডফস্কি।
৩-০ গোলে এগিয়ে থেকে প্রধমার্ধের খেলা শেষ করা বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল পায়। ম্যাচের ৫৩ মিনিটে গোল করে বার্সেলোনাকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন কুন্দে। ম্যাচের ৭৩ মিনিটে এস্পানিওলের জাভি পুয়াডো গোল করে ব্যবধান কমান। যোগ করা সময়ে জোসেলু এস্পানিওলের হয়ে আরেকটি গোল করেন। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে লিগ শিরোপা জয় নিশ্চিত করলো বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের অবস্থান দ্বিতীয়।

