রোনালদোর সম্পর্ক ভাঙার খবর মিথ্যা

তবে আলাদা করে সামনে আনা হয় রোনালদোর মা দোলোরেস আভেইরোকে। রোনালদো-জর্জিনার সম্পর্ক ভাঙার নেপথ্যে নাকি রোনালদোর মা। তবে রোনালদোর মা সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা দোলোরেসের উদ্ধৃতি ছেপেছে এভাবে, সব মিথ্যা। একসঙ্গে থাকতে গেলে সবার মাঝেই মতবিরোধ হয়। সেটাই স্বাভাবিক। তবে যেসব লেখা হচ্ছে, সব মিথ্যা।
ছেলের সম্পর্ক ভাঙার গুজব উড়িয়ে দিলেও একটা ইঙ্গিত ঠিকই দিয়েছেন তিনি, একসঙ্গে থাকতে গেলে সবার মাঝেই মতবিরোধ হয়। প্রেম ভাঙার গুজবের উৎস হয়তো সেখান থেকেই। তার মানে একেবারে বিনা মেঘে বজ্রপাত হয়নি!
রোনালদোর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জর্জিনার সঙ্গে ছবি দিয়েছেন দুই সপ্তাহ আগে। জর্জিনার পোস্ট তো আরও আগে। এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে। এই ছবি পোস্ট করার বিষয়টি সামনে এনেও অনেকে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন।

