শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

৪৮ ঘণ্টা পর সচল চট্টগ্রাম বিমানবন্দর

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
৪৮ ঘণ্টা পর সচল চট্টগ্রাম বিমানবন্দর

সোমবার (১৫ মে) সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। এর আগে শনিবার সকাল থেকে ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছিল।

তবে রবিবার রাত থেকে ঘূর্ণিঝড় মোকার সতর্ক সংকেত কমার পর বিমানবন্দর সচলে কাজ শুরু করে কর্তৃপক্ষ। বিমানবন্দরের রানওয়েগুলো বিমান ওঠানামার উপযোগী করা হয়। সোমবার সকাল পৌনে সাতটায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ‘সকাল থেকে বিমানবন্দর চালু হয়েছে। সকাল ৬টা ৪৫ মিনিটে শারজাহ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করেছে।’