শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গাজীপুরে দুই যুবকের ঝুলন্ত মরদেহ

প্রকাশ: ১৬ মে ২০২৩, ৭:২৮ অপরাহ্ন আপডেট: ২১ মে ২০২৬, ৩:১৯ পূর্বাহ্ন
গাজীপুরে দুই যুবকের ঝুলন্ত মরদেহ

নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়িয়া বেহারীপাড়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ (২৩) ও একই থানার খয়েরদির চর এলাকার হেলাল শেখের ছেলে আদিল শাহ জসিম ওরফে মনির (২৩)।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি জেনিস জুতা তৈরির কারখানায় চাকরি করতেন রিয়াদ ও মনির।

তিনি জানান, ওই কারখানার ৩ নম্বর গেটের পাশে গাছের ডালে এক রশিতে গলায় ফাঁস লাগানো অবস্থা তাদের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার (১৫ মে) রাতের কোনো এক সময় তারা আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত দুই যুবক একসঙ্গে থাকতেন। একসঙ্গে খাওয়া-দাওয়া করতেন। একই কারখানায় চাকরি করতেন। তারা সমকামী হতে পারেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।