বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মেসিকে ফেরাতে সম্ভাব্য সবকিছুই করব

প্রকাশ: ১৬ মে ২০২৩, ১১:৪৫ অপরাহ্ন আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
মেসিকে ফেরাতে সম্ভাব্য সবকিছুই করব

সম্প্রতি এসপানিওলকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তারা অনেক আগেই পিছিয়ে দিয়েছিল। তাই তাদের শিরোপা উৎসবের ছিল কেবল কিছু সময়ের অপেক্ষা। তবে মেসি বিহীন কাতালান ক্লাবটি এই প্রথম লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে। তাই তো শিরোপা জয়ের পর এই মহাতারকা প্রসঙ্গই বারবার ওঠে এসেছে। সেখানে মেসির বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন লাপোর্তা।

লাপোর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা পরের মৌসুম নিয়ে কাজ করছি। তাকে (মেসি) ফেরাতে আমরা সম্ভাব্য সবকিছুই করব।’

মেসির প্রত্যাবর্তনের প্রসঙ্গে লাপোর্তা আরও বলেন, ‘এটা নিয়ে আলোচনা হয়েছে। মেসির সঙ্গে আমার কথা হয়েছে। একে অপরকে বার্তা পাঠিয়েছি। প্যারিসে কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিল সে।’

এদিকে মেসির ফেরা অসম্ভব বলে মনে করেন কোম্যান। ইএসপিএনকে তিনি বলেছেন, ‘মনে হয় না মেসি বার্সেলোনায় ফিরবে। বুসকেটস বার্সেলোনা ছেড়েছে। জর্দি আলবাও থাকছে না। তিনজনই খুব ভালো বন্ধু। আমি মোটেও অবাক হব না, যদি বাকি দুই বন্ধুর সঙ্গে মেসি সৌদি আরব বা যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চলে যায়।’