শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ক্ষেতলালে চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ১৬ মে ২০২৩, ১১:৫০ অপরাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ক্ষেতলালে চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

পরে তাদের দেয়া তথ্যে মঙ্গলবার (১৬ মে) সকালে জেলার সদর উপজেলার দাদড়া জন্তিগ্রাম শিয়ালচড়া গ্রাম থেকে চুরি যাওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার চুরি চক্রের ৫ সদস্য হচ্ছে- জয়পুরহাট সদর উপজেলার দাদড়া জন্তি শিয়ালচড়া গ্রামের মুনছুর আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৪), ভিটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাসুদ রানা (২৭), ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মিঠু মন্ডল (৩১), একই গ্রামের বাবলুর ছেলে মিন্টু বাবু (৩৩) ও সামছুলের ছেলে শাহীন হোসেন (২৬)।

উল্লেখ্য, এদের মধ্যে শাহীন হোসেনের নামে নওগাঁর বদলগাছী ও পাঁচবিবি থানায় ২টি চুরি এবং ক্ষেতলাল থানায় ডাকাতি, চুরি, ছিনতাই ও দস্যুতার ৩টি মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে বলে ক্ষেতলাল থানা সূত্র নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৪ মে, রবিবার রাতে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের মাঝিয়াস্থল মানিকপাড়া গ্রামের আব্দুস ছোবহানের ছেলে আব্দুল মোতালেবের বাড়ি থেকে লাল কালারের একটি ব্যাটারিচালিত অটোরিক্সা চুরি হয়ে যায়। যার ক্ষেতলাল পৌরসভার লাইসেন্স-১১২। পরদিন সোমবার অটো মালিক ছোবহান ক্ষেতলাল থানায় একটি চুরি মামলা করেন।
পরে সোমবার সন্ধ্যা থেকে রাতভর এস আই অমিত কুমার পান্ডের নেতৃত্বে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরি চক্রের সাথে জড়িত ৫ জন সদস্যকে আটক করেন। পরে তাদের দেয়া তথ্যে জয়পুরহাট সদর উপজেলার দাদড়া জন্তিগ্রাম শিয়ালচড়া গ্রাম থেকে চুরি যাওয়া ওই অটোরিক্সাটি উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন ৬ গ্রাম হেরোইনসহ ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়ার বাবু মন্ডলকে (৩২) ও ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রামের মৃত ইব্রাহিম আকন্দের ছেলে এমরান হোসেনকে (২৩) গ্রেপ্তার করে ক্ষেতলাল থানা পুলিশ।

ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম বলেন, অটোরিক্সা চুরির অভিযোগ পেয়ে বিভিন্ন জায়গায় রাতভর অভিযান চালিয়ে চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে আসামি শাহীন হোসেনের নামে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া ২ জন মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে।