শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিজিবি মহাপরিচালক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ন আপডেট: ২৫ মে ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিজিবি মহাপরিচালক

মঙ্গলবার (১৬ মে) সকালে পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ৮০০ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে বিজিবি মহাপরিচালক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সেন্টমার্টিন বিওপি পরিদর্শন করেন। এসময় সেখানে ঘূর্ণিঝড় মোকায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের ৮০০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্যোগ মোকাবিলায় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল স্তরের বিজিবি সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোকা মোকাবিলায় কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর থেকেই বিজিবি সদস্যরা উপকূলীয় অঞ্চলে মাইকিং করে। তারা বাড়ি বাড়ি গিয়ে দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দেয়। এছাড়াও ঘূর্ণিঝড়কবলিত এলাকার জনসাধারণকে সাইক্লোন শেল্টার বা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বিজিবি প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে।