বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রিয়ালকে হারিয়ে স্বপ্নের ফাইনালে ম্যান সিটি

প্রকাশ: ১৮ মে ২০২৩, ৫:০৯ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
রিয়ালকে হারিয়ে স্বপ্নের ফাইনালে ম্যান সিটি

বিরতির পর রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পারেনি না ন্যূনতম ব্যবধান গড়তেও। স্মরণীয় জয়ে ইতিহাস রচনার বাসনায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রেখেছে ম্যান সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে স্থানীয় সময় বুধবার (১৭ মে) রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। সিলভার জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল করেন এদের মিলতাও। শেষ দিকে চতুর্থ গোলটি করেন হুলিয়ান আলভারেস।

প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় ফাইনালে উঠেছে সিটি।

তিন মৌসুমে মধ্যে এ নিয়ে দু’বার ইউরোপ সেরা প্রতিযোগিতাটির ফাইনালে উঠলো ইংলিশ চ্যাম্পিয়নরা।