মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নিজের নতুন প্রেমের খবর দিলেন সামান্থা

প্রকাশ: ১৮ মে ২০২৩, ৬:১৭ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নিজের নতুন প্রেমের খবর দিলেন সামান্থা

বিচ্ছেদের পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। একের পর এক সিনেমা ও সিরিজে কাজ করছেন দক্ষিণী তারকা। অন্যদিকে নাগার জীবনেও এসেছেন নতুন এক নারী। ‘দ্য নাইট ম্যানেজার’খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখন সর্বত্র।

কয়েক দিন আগে সামান্থাকে দেখা গিয়েছিল গলায় মঙ্গলসূত্র পরে। এবার নিজেই নতুন প্রেমের জানান দিলেন।

সামান্থা এখন ব্যস্ত আছেন সিটাডেলের ভারতীয় সংস্করণের শুটিংয়ে। শরীরে বিরল রোগ নিয়েও এই অ্যাকশন সিনেমার কাজ করে যাচ্ছেন তিনি। সিটাডেলের সেটের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সামান্থা লেখেন, অ্যাকশনের সঙ্গে আমার প্রেম যাপন।