মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ছুটি শেষে বৃহস্পতিবার খুলে‌ছে ব্যাংক

প্রকাশ: ৫ মে ২০২২, ৮:৫৫ অপরাহ্ন আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১:৩৫ অপরাহ্ন
ছুটি শেষে বৃহস্পতিবার খুলে‌ছে ব্যাংক

সবসময় রমজান মাসে রোজা রাখার সু‌বিধা‌র্থে ব্যাং‌ক লেন‌দেন ও খোলা রাখার সময়সূ‌চি প‌রিবর্তন করা হয়। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাং‌কের লেন‌দেন ও অফিস সময়সূচি পূর্বাস্থায় ফিরে যা‌য়। রমজান মাসে লেনদেন হয় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

শেয়ারবাজারেও লেনদেন হবে স্বাভাবিক সময়ের মতো সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজান মাসে শেয়ারবাজা‌রে লেনদেন হ‌য়েছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এ‌দি‌কে গত মঙ্গলবার দেশে উদযাপিত হয় ঈদুল ফিতর। বুধবার ঈদের ছুটি শেষ হয়। ছুটি শেষে আজ কাজে যোগ দিয়েছেন সরকা‌রি বেসরকা‌রি কর্মকর্তা-কর্মচা‌রীরা। ত‌বে ঢাকার বাইরে যারা ঈদ উদযাপনে গেছেন এর ম‌ধ্যে বেশিরভাগ কর্মী ৫ মে (বৃহস্প‌তিবা‌র) ঐচ্ছিক ছুটি নিয়েছেন। তাদের আবার শুক্র ও শ‌নিবার সপ্তা‌হিক ছু‌টি। ফলে ব্যাং‌কিং কার্যক্রম পুরোপুরি চালু হতে আগামী রোববার (৮ মে) লেগে যাবে।