বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর: চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকেরা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর: চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকেরা

তিনি বলেন, আগামী রবিবার থেকে আর সংকট হবে না। কোনো গ্রাহকই ব্যাংক থেকে টাকা না পেয়ে ফেরত যাবে না। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

অনিয়ম-দুর্নীতির কারণে যে ছয়টি বেসরকারি ব্যাংক তারল্য সংকটে রয়েছে, তাদের লেনদেন স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ছয়টি হলো ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

আমানতকারীরা এসব ব্যাংক থেকে যাতে চাহিদামতো টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাংকগুলোকে ২২ হাজার ৫০০ কোটি টাকা ধার দেয়া হয়েছে।

ব্যাংকগুলোর আরো টাকার প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক সেই সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গ্রাহকদের একসঙ্গে সব টাকা না তোলার অনুরোধ জানান।

তিনি আশ্বাস দিয়ে বলেন, যে ব্যাংকেই টাকা থাকুক না কেন, তা নিরাপদ থাকবে। ব্যাংকে থাকা আমানত নিরাপদ থাকবে, আমরা সেই মর্যাদা দেব। ব্যাংকে যে অস্থিরতা রয়েছে, তা থেকে আমরা বের হয়ে আসতে চাই।