আমাজনে বিমান বিধ্বস্তের ২ সপ্তাহ পর ৪ শিশু জীবিত উদ্ধার

এদের তিনজনের বয়স ১৩, ৯ ও ৪ বছর এবং অপরজন ১১ মাস বয়সি বলে জানা গেছে। সেনাবাহিনীর কঠোর অনুসন্ধান প্রচেষ্টার পর ওই শিশুদের পাওয়া গেছে।
এর আগে ১ মে বিমানটি বিধ্বস্ত হয়ে পাইলটসহ তিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হন। বিমানে থাকা কয়েক শিশুর খোঁজ মিলছিল না। পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ ১০০ সেনাকে মোতায়েন করা হয়।

