বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি

প্রকাশ: ১৮ মে ২০২৩, ৮:৪২ অপরাহ্ন আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন
আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি

সূচি অনুযায়ী, শুরুতে হবে টেস্ট সিরিজ। আগামী ১৪ জুন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি খেলতে তারা। ওই ম্যাচের জন্য ১০ জুন ঢাকা আসবে আফগানরা। একমাত্র টেস্ট সিরিজ শেষ করে পরদিনই ঢাকা ছাড়বে আফগানিস্তান ক্রিকেট দল। ভারতে সিরিজ খেলতে যাবেন রশিদ খানরা। ওই সিরিজের জন্য বিসিবির থেকে সময় চেয়ে নিয়েছে তারা। ঈদুল আযহা থাকায় বিসিবিও ছুটি দিয়েছে।

ভারতে সিরিজ শেষ করে ১ জুলাই ফের বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। ২ ও ৩ জুলাই অনুশীলন করে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ জুলাই খেলবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

এরপর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-২০ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচ দুটি ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ সফরে দুটি টেস্ট এবং তিনটি টি-২০ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু দুই দলের ঠাঁসা সূচির কারণে একটি করে টেস্ট ও টি-২০ কমানো হয়েছে।