দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন গার্দিওলা

ইতিহাস বলছে চলতি বছর কোনো ম্যাচ হারেনি ম্যানচেস্টার সিটি। অথচ গতবছর সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনাল ফিরতি লেগে ৮৯ মিনিট পর্যন্ত ৫-৩ গোল এগিয়ে থেকেও শেষ মুহূর্তে তিন গোল খেয়ে ছিটকে গিয়েছিল সিটি। চোখে মুখে অবিশ্বাস নিয়ে শিষ্যদের সান্ত্বনা দিলেও, গার্দিওলার জন্য এমন হার হজম করা সহজ ছিল না।
এবার স্বপ্নের মতো জয় তুলে নেওয়ার পর গার্দিওলা স্মরণ করেছেন, সেই কঠিন সময়ের কথা। এবার প্রতিপক্ষ হিসেবে যে তিনি চেয়েছিলেন রিয়াল মাদ্রিদকেই, ‘গত মৌসুমটা আমাদের জন্য কঠিন ছিল। ওই সময়ে আমাদের বিষ হজম করতে হয়েছে। কিন্তু ফুটবল আপনাকে সব সময় দ্বিতীয় সুযোগ দেবে। ড্রতে যখন গ্রুপে মাদ্রিদ পড়ল, বলেছিলাম হ্যাঁ আমি এটাই চাই। আমি কেন চেয়েছিলাম কারণটা আজকের ম্যাচের ফলেই পরিস্কার।’
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিতের পর এই মৌসুমে ‘ট্রেবল’ জয়ের বেশ সম্ভাবনা আছে সিটির। প্রিমিয়ার লিগে আর এক ম্যাচে জিতলেই শিরোপা উঠবে সিটির ঘরে। আর আগেই এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে গার্দিওলার দল।
গার্দিওলা বলেন, ‘ আমার ট্রেবল নিয়ে ভাবতেই পারি,আমরা ট্রেবল দেখছি। তবে তিন ম্যাচ দূরে আছি। তিনটি ভিন্ন প্রতিযোগিতার তিনটি ম্যাচ, আমরা এটা করতেই পারি।

