শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নিখোঁজের ২০ ঘন্টা পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১০:৩০ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ১:৪২ অপরাহ্ন
নিখোঁজের ২০ ঘন্টা পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার ৪নং কাপ্তাই ইউপি এলাকাধীন কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা নামক সংলগ্ন কর্ণফুলী নদীতে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরী দল যৌথ প্রচেষ্টা মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উদ্ধার করে কাপ্তাই বিউবো হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে আজ (১৮ মে) বাদ যোহর কাপ্তাই প্রজেক্ট বাংলা কলোনি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বিকেল আনুমানিক তিনটার দিকে কাপ্তাই হাদি টিলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, নিহত আকিবের বাবা সহিদুল ইসলাম বাবু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ে ফিটার পদে চাকরি করেন, তার মেজ ছেলে সিরাজুস সালেহিন আকিবসহ (২৩) মোট চারজন ১৭ মে দুপুরে কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা নামক সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে হঠাৎ দমকা হাওয়া বয়ে যাওয়ায় আকিব পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে বলে জানা যায়। এই ঘটনায় এলাকার শোকের মাতব চলছে।