শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সুবর্ণচরে অগ্নিকান্ডে আশ্রয়ণের ১০ ঘর পুড়ে ছাই

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ন
সুবর্ণচরে অগ্নিকান্ডে আশ্রয়ণের ১০ ঘর পুড়ে ছাই

বুধবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার ৭নং পুর্ব চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে  অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।    

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো.নুরুন নবী জানান, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির তালিকা প্রনয়ণ চলছে।

এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট  সোসাইটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য ও নোয়াখালী-৪ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। শিহাব উদ্দিন শাহিন ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, আওয়ামী লীগ নেতা ইকবাল মাহমুদ সোহেলসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।