শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিআরটিএতে দালাল থাকবেই: চেয়ারম্যান

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
বিআরটিএতে দালাল থাকবেই: চেয়ারম্যান

শুক্রবার (১৯ মে) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সওজ রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান। সভা সঞ্চালনা করেন যুগ্মসচিব মোস্তাইন বিল্লাহ। এতে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, সওজের প্রধান প্রকৌশলী মো. ইসহাকসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সড়কে নিরাপত্তা সর্বাগ্রে। সড়ক দুর্ঘটনায় টপে রয়েছে মোটরসাইকেল।

তারা বলেন, শতকরা ৫০ ভাগ দুর্ঘটনার শিকার অল্পবয়সী বাইকাররা। অনেক বাস ও ট্রাক চালক মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালান, সেটিও অন্যতম কারণ। পথচারী ও গাড়ির মালিকদেরও দায় রয়েছে। আমরা কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করছি না। সড়কে শৃঙ্খলা ফেরাতে সোশ্যাল মুভমেন্টের আহবান জানান বক্তারা। নিরাপদ সড়ক নিশ্চিতে সড়কে লেন তৈরি ও বিভিন্ন জায়গায় সিসিটিভি বসিয়ে কঠোরভাবে মনিটরিংয়ের সুপারিশ করা হয় এদিনের সভায়।