বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেতন না পেয়ে চাকরি ছাড়লেন পাকিস্তানের কোচ

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১১:১৬ অপরাহ্ন আপডেট: ৮ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
বেতন না পেয়ে চাকরি ছাড়লেন পাকিস্তানের কোচ

বেতন না পাওয়ায় আগে থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছিলেন আইকমান। যোগাযোগ করেছিলেন পাকিস্তান স্পোর্টস বোর্ডের মহাপরিচালক থেকে শুরু করে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত। তবে তাতে কোনো সুফল পাননি ডাচ কোচ। কোনো সমাধান না পাওয়ায় শেষমেশ বাধ্য হয়েই ছাড়তে হলো পদ।

চাকরি ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, আমাকে অনেক প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু পূরণ করা হয়নি। আমি যে কথা দিয়েছিলাম, তা পূরণ করতে চেয়েছিলাম। কিন্তু এখন সময় সামনে তাকানোর।

পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান স্পোর্টস বোর্ড থেকে আসে হকি কোচের বেতন। তবে হকি ফেডারেশনের সঙ্গে পাকিস্তান স্পোর্টস বোর্ডের দ্বন্দ্বের কারণে বেতন আটকে ছিল আইকমানের। হকি ফেডারেশনের কর্তাব্যক্তিরা জানিয়েছেন, পিএসবিকে কোচের বেতনের ব্যাপারে অনেকবার জানানো হলেও তারা কর্ণপাত করেনি।

বিশ্ব হকিতে জনপ্রিয় নাম সেইগফ্রেড আইকমান। তার অধীনে ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক খেলেছিল জাপান ও ২০১৮ সালে তার অধীনেই এশিয়ান গেমস জেতে জাপান। এরপর তাকে কোচ করিয়ে আনে পাকিস্তান। ঘটা করে এই নেদারল্যান্ডের সাবেক হকি তারকাকে কোচ করানো হয়। আশা নিয়ে পাকিস্তানে কোচিং করাতে এলেও ধাক্কা খান তিনি। ম্যানেজমেন্টের অসহযোগিতা তো ছিলই, শেষমেষ বেতন নিয়েই ভোগান্তি পোহাতে হল তাকে।