শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দুবাইয়ে ঘন্টায় ঘন্টায় নির্যাতনের শিকার নোয়াখালীর পলি

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১১:৩১ অপরাহ্ন আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
দুবাইয়ে ঘন্টায় ঘন্টায় নির্যাতনের শিকার নোয়াখালীর পলি

কয়েকদিন পর পলি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন বলে বাবা-মাকে ফোন করে জানান। সেখানে দালালের খপ্পরে পড়ে প্রায় সাত মাস আগে দুবাই যায় পলি। সেখানে গিয়ে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন পলি। দেশে ফিরতে বাড়িতে স্বজনদের ফোন দিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। এখন মেয়েকে ফিরে  পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন বাবা-মা।

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্যাকিয়া গ্রামের আবুল কালাম ও রহিমা বেগম দম্পতির বড় মেয়ে পলি আক্তার।

জানা গেছে, অভাবের সংসারের মেয়ের সব শখ পূরণ করতে পারতেন না দিনমজুর বাবা আবুল কালাম ও মা রহিমা বেগম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিমানে ঘর ছাড়েন মেয়ে পলি আক্তার। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি তারা। কিছুদিন পর জানতে পারলেন মেয়ে ঢাকার পোশাক কারখানায় চাকরি নিয়েছে। তারপর দীর্ঘদিন ধরে মেয়ের খবর পাননি। এ বছর মার্চ মাসের মাঝামাঝি সময়ে একটি বিদেশি নম্বর থেকে বার্তা আসে রহিমা বেগমের মোবাইলে।

জানতে পারেন মেয়েকে পাচারকারীরা দুবাই নিয়ে গিয়ে নির্যাতন করছে। তার মেয়ে পলিকে হোটেলে আটকে রাখা হয়েছে আরও ৩০জন মেয়ের সঙ্গে। সেখানে বিভিন্ন ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করে নির্যাতন চালানো হয়।

পলি আক্তারের মা রহিমা বেগম বলেন, স্বামীর ঘর নেই, বর্তমানে থাকি বাবার বাড়িতে। লোকলজ্জায় কাউকে কিছু বলতেও পারছি না। আমি মা হয়ে মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করছি তিনি যেন আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেন। আমার আর কোনো চাওয়া নেই।

পলির বাবা আবুল কালাম বলেন, কান্নার জন্য কথা বলতে পারছি না। মেয়ে পড়ালেখা করতো, আমি ঠিকমতো খরচ দিতে পারতাম না। ইটভাটায় কাজ নিয়ে আমি সেখানে চলে গেছি। বাড়িতে আসি দেখি  মেয়ে নাই৷ সব জায়গায় খুঁজেও মেয়েকে পাই নাই। এখন শুনি মেয়ে দুবাইতে বন্দি আছে। সেখানে প্রতি ঘণ্টায় ঘণ্টায় মেয়েকে নির্যাতন করতেছে। কলিজা ফেটে যায় বাবা হয়ে কারো কাছে যেতে পারছি না লজ্জায়।

পলির নানী রাশেদা বেগম বলেন, কত কষ্ট করে নাতিন পড়ালেখা করল। কার ফাঁদে পড়ে সে এখন নির্যাতনের শিকার। আপনারা আমার নাতিনকে এনে দেন। সে বড় কষ্টে আছে তাকে একটু উদ্ধার করে দেন।

কালাদরাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম বলেন, এত বড় ঘটনা! কেই আমাকে জানালো না। এখন যেহেতু শুনেছি, খোঁজখবর নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সঙ্গে কথা বলে দেখি কিছু করা যায় কিনা।

নোয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু ছালেক বলেন, কোনো এক প্রতারক চক্রের খপ্পরে পড়ে মেয়েটি দুবাই চলে গেছে। কোনো কোম্পানির ভিসায় গেলে আমরা সহজেই ওই কোম্পানিকে ধরতে পারতাম। কিন্তু সে ভ্রমণ ভিসায় যাওয়ায় ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। যেহেতু  মেয়েটাকে আটকে রাখা হয়েছে এবং সে দেশে ফিরে আসতে চায়। তাই মানবিক দিক বিবেচনা করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদাশিক মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করব।