বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বান্ধবীকে জড়িয়ে ধরে গুলি, অতঃপর হোস্টেলে আত্মহত্যা

প্রকাশ: ২০ মে ২০২৩, ৫:০৮ অপরাহ্ন আপডেট: ২৯ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
বান্ধবীকে জড়িয়ে ধরে গুলি, অতঃপর হোস্টেলে আত্মহত্যা

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নয়দায়। নয়দার শিব নাদার ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তারা। খবর এনডিটিভির।

পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবার সামনেই ঘটনাটি ঘটে। অনুজ নামে ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হলের বাইরে বান্ধবীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এরপর হঠাৎ করেই তিনি বান্ধবীকে জড়িয়ে ধরেন এবং পকেট থেকে পিস্তল বের করে বান্ধবীকে গুলি করে দেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বান্ধবীকে গুলি করার পর অনুজ সোজা ছেলেদের হোস্টেলে নিজের কক্ষে চলে যান। সেখানে গিয়ে আত্মহত্যা করেন। পুলিশ বলছে, ওই দুই শিক্ষার্থী খুব ভালো বন্ধু ছিলেন। তবে সম্প্রতি কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

তবে কী বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ এ ব্যাপারে নিশ্চিত কিছু জানে না পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।