বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নিউ ক্যালিডোনিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প

প্রকাশ: ২০ মে ২০২৩, ৬:০২ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
নিউ ক্যালিডোনিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নিউ ক্যালিডোনিয়ান দ্বীপপুঞ্জের ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) পূর্বে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে। তবে ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল মাত্র দুই সেকেন্ড।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা আরও জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কয়েক মিনিট পর ৬ দশমিক ৫ মাত্রার একটি পরকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে, তবে তার উচ্চতা দশমিক ৩ মিটারের (এক ফুট) বেশি হবে না।

এর আগে শুক্রবার একই এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।