বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

লাউয়াছড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ: ২০ মে ২০২৩, ৬:০৬ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
লাউয়াছড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

দুর্ঘটনার পর সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ভানুগাছ স্টেশন মাস্টার কবির আহমাদ।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে ঝড়ে রেল লাইনের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। আপাতত সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।