কেএনএফ সম্পৃক্ততার অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

শুক্রবার (১৯ মে) সকালে তাকে রুমা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। আটক লোঙা খুমি (৪০) বান্দরবানের রুমা থানার ৩নং ওয়ার্ডের ঙাচা খুমী’র ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার বান্দরবানের রুমা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর জানান, শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর সদস্যরা লোঙা খুমিকে রুমা থানায় সোপর্দ করে। কেএনএফের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয় এবং পরে তাকে পুলিশের মাধ্যমে বান্দরবানে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

