ফের রুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা

শনিবার (২০ মে) রাতে নগরীর সাধুর মোড় এলাকার রহিম লজ ছাত্রাবাসের নিজ রুমে তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
মৃত শিক্ষার্থীর নাম সামিউর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ১৭ সিরিজের ছাত্র ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েট ছাত্রকল্যাণে দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আউয়াল।
এর আগে গত বুধবার (১৭ মে) দুপুরে লেফটেন্যান্ট সেলিম হলের নিজ রুমে আত্মহত্যা করেন মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের তানভীর ফাহাদ রুমি নামের আরেক শিক্ষার্থী।

