বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উত্থান-পতনে ২৫ বছরে পূর্ণিমা

প্রকাশ: ২২ মে ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ২:২৪ অপরাহ্ন
উত্থান-পতনে ২৫ বছরে পূর্ণিমা

বর্তমানে তার অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচারিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ এবং ছটকু আহমেদের ‘আহারে জীবন’ নামে তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ক্যারিয়ারের শুরুতে নাটকেও অভিনয় করেছিলেন। এখনো মাঝে মধ্যে নাটকে দেখা যায়। উপস্থাপনায়ও দেখা গেছে তাকে।

অভিনয় জীবনের ২৫ বছর পূর্তি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও কৃতজ্ঞ আমার প্রতিটি সিনেমার প্রযোজক, পরিচালক, সহশিল্পী, টেকনিশিয়ান, সাংবাদিকসহ দর্শকের প্রতি। দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে উত্থান-পতন তো ছিলই।একটা সময় এসে আমি হতাশও হয়ে গিয়েছিলাম। কিন্তু পরে উপস্থাপনা দিয়ে আলোচনায় এসে আবারও আমি আমার আগের অবস্থানে ফিরে আসি।

তিনি আরো বলেন, নায়করাজ রাজ্জাক আঙ্কেল আমাকে নিয়ে দুটি সিনেমা নির্মাণ করেছিলেন। সে সময়টায় তিনি আমাকে নিয়ে যে ড্রাইভ দিয়েছিলেন, এ জন্য তার কাছে ঋণী।