শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রোহিঙ্গা ক্যাম্প অস্ত্রসহ আটক-১

প্রকাশ: ২৩ মে ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ন
রোহিঙ্গা ক্যাম্প অস্ত্রসহ আটক-১

রবিবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-০৯ এর ব্লক-আই/২ এর সাব-মাঝি ইমাম হোসেন এর বসতঘরের সামনে রাস্তার উপর এই অভিযান পরিচালনা করে।

এর সত্যতা নিশ্চিত করেছেন ৮-এবিপিএন এর সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।

জানা গেছে, ৮-এপিবিএন সহকারী পুলিশ সুপার মোঃ জালাল উদ্দীন ভূঁইয়া এর নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ক্যাম্প-৯ ব্লক-আই/২ এর বাসিন্দা আমির মুল্লুকের ছেলে রহমত করিম (১৮) নামে এফডিএমএন সদস্যকে আটক করে।

আটক ব্যক্তির কাছ থেকে দেশীয় তৈরী একটি ওয়ান শুটার গান, ১টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু প্রক্রিয়াধীন।