বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জি-৭ এর বিরুদ্ধে অভিযোগ চীনের: জাপানি দূতকে তলব

প্রকাশ: ২৩ মে ২০২৩, ৬:১৭ অপরাহ্ন আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
জি-৭ এর বিরুদ্ধে অভিযোগ চীনের: জাপানি দূতকে তলব

জোটটির এমন বিবৃতিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ উল্লেখ করে সোমবার জাপানি রাষ্ট্রদূতকে তলব করেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান উইডং। গার্ডিয়ান সান উইডং বলেছেন, চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে জাপানের এমন কর্মকাণ্ড ক্ষতিকর। বিষয়টি নিয়ে দৃঢ় অসন্তোষ ও কঠোর বিরোধিতা প্রকাশ করে তিনি বলেন, জাপানের উচিত চীন সম্পর্কে ধারণা পরিবর্তন করা। আমাদের কৌশলগত স্বায়ত্তশাসন অনুধাবন করে সত্যিকার অর্থে একটি গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনে পদক্ষেপ নেয়া।

জবাবে চীনে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিদেও তারুমি বলেছেন, সবার সাধারণ উদ্বেগের বিষয়ে জি-৭ এ আলোচনা হবেই। এসব সমস্যার বিষয়ে চীনকে আচরণগত পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি। তারুমি বলেন, এসব নিয়ে আলোচনা না করতে চাইলে বিষয়গুলো নিয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে চীনকে।

গত শনিবার জি-৭ সম্মেলনে চীনের সঙ্গে ‘গঠনমূলক ও স্থিতিশীল’ সম্পর্ক চেয়ে বিবৃতি দেয় বিশ্বের ৭টি ধনী গণতান্ত্রিক দেশের এই জোট। এ সময় দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানে ‘সামরিক তৎপরতা’ এবং জিনজিয়াং ও তিব্বতে মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের জন্য চীনের নিন্দা করে জোটটি।

যৌথ বিবৃতিতে জোট চীনকে উদ্দেশ করে বলে, ‘জবরদস্তির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির একতরফা প্রচেষ্টার কঠোর বিরোধিতা করছি আমরা।’ এসব ঘটনায় জাপানি রাষ্ট্রদূতকে তলব করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি এড়াতে যুক্তরাজ্যকে ‘অবমাননাকর’ মন্তব্যের বিষয়ে সতর্ক করেছে বেইজিং।