বিএনপির পদযাত্রা ঘিরে থমথমে রাজশাহী

যেকোনো ধরনের অপ্রীতিকার পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক বলেন, মহানগরীর কোথাও মানুষজনকে জড়ো হতে দেখলেই তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। নগরীর সাহেব বাজার, রাণী বাজার ও সোনাদিঘীর মোড় এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরো বলেন, জনগণ যেন সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে চাই। সরকারি মালামাল ও জানমালের নিরাপত্তা দিতে চাই। এখানে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে আমাদের কাছে এমন গোয়েন্দা তথ্য আছে। সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যেন কোনো ধরনের ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

