বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ওটিটিতে সালমান খান!

প্রকাশ: ২৩ মে ২০২৩, ৭:৪০ অপরাহ্ন আপডেট: ৩১ মার্চ ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
ওটিটিতে সালমান খান!

এক সূত্র ভারতীয় গণমাধ্যম ‘বলিউড লাইফ’-কে বলেছেন, সালমান ওটিটিতে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। একটি অ্যাকশন সিরিজে অভিনয় করবেন তিনি।

তিনি বলেন, ‘সালমান ওটিটির ওয়েব সিরিজ পছন্দ করেন। তিনি একটি অ্যাকশন ওয়েব সিরিজে কাজ করতে রাজি হয়েছেন। এখনো সবকিছু প্রাথমিক পর্যায়ে আছে। নির্মাতারা সিরিজের ব্যাপারে গোপনীয়তা বজায় রেখেছেন।’

সূত্র আরো বলেন, ‘সিরিজটি নিয়ে সালমান খুবই এক্সাইটেড। নির্মাতাও প্রস্তুতি শুরু করেছেন। তবে আপাতত টাইগার থ্রি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন সালমান। এরপর আরেকটি বড় বাজেটের সিনেমা পাঠান ভার্সেস টাইগার-এর কাজ আছে তার হাতে। এরপর ওটিটি প্রজেক্টের কাজ শুরু করবেন সালমান।’

সালমানের ওটিটি সিরিজটি কোন প্ল্যাটফর্মে আসছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।