শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন কর্মশালা

প্রকাশ: ২৩ মে ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন কর্মশালা

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিহাব উদ্দিন শাহিন বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় নিয়োজিত সংস্থা হিসেবে দেশ এবং আন্তর্জাতিকভাবে মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা ও সর্বজনীনতাকে সমুন্নত রেখে সকল মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। সোসাইটির এসব সেবা কার্যক্রমের মধ্যে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এ বিষয়ে আমাদের সকলের জ্ঞান রাখা প্রয়োজন। তাই আজকে সমাজের সকল স্তরের প্রতিনিধিত্বকারী আপনাদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপনে সার্বিক প্রবন্ধ তুলে ধরেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের ডেপুটি ডিরেক্টর এ.কে.এম মহসিন।

কর্মশালায়, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. মনির হোসেন, জেলা কারাগারের ডেপুটি জেলার নাহিদা আক্তার, নোয়াখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, জেলা জনশক্তি অফিসের সার্ভে অফিসার মো. মোশারফ হোসেন, ওসি ডিএসবি মো. নজরুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল করিমসহ সোসাইটির ইউনিট সদস্য, সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ইউনিটের যুব স্বেচ্ছাসেবকগন করেন।